ডেস্ক রিপোর্ট

২১ এপ্রিল ২০২২, ৯:৩৭ অপরাহ্ণ

হবিগঞ্জের বহুলা অঞ্চলে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের কমিটি গঠন

আপডেট টাইম : এপ্রিল ২১, ২০২২ ৯:৩৭ অপরাহ্ণ

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের বহুলা অঞ্চলে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় বহুলা অঞ্চলের উদ্যোগে বৈরাগিয়ার খাল পাড়ে কৃষক ও ক্ষেতমজুরদের নিয়ে একটি সাধারণ সভায় এই কমিটি গঠন হয়।

কৃষক নেতা জাফর আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলমগীর হোসেন দুলাল, শ্রমিক নেতা উজ্জল রায়, শফিকুল ইসলাম, ইসমাঈল হোসেন মিন্টু, ফারুক মিয়া, আরব আলী, গনি মিয়া প্রমূখ।

সভায় আলমগীর হোসেন দুলাল বলেন- আগামী বাজেটে উন্নয়ন বাজেটের ৪০ ভাগ কৃষিক্ষেত্রে বরাদ্দ দিতে হবে। একই সাথে কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে ধান সরকারীভাবে ক্রয় করতে হবে। কৃষকদেরকে বিনামূল্যে সার, কীটনাশক ও বীজ প্রদান করতে হবে।

সভা শেষে কৃষক নেতা জাফর আলীকে আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন বহুলা আঞ্চলিক কমিটি গঠিত হয়।
কমিটির অন্যান্য সদস্যবৃন্দ- ফারুক মিয়া, আরব আলী, গনি মিয়া, আঃ মজিদ, আঃ হেকিম, নুরুল আমিন, তাজুল ইসলাম, সাহাবউদ্দিন, আউয়াল মিয়া, কদর আলী, কাজল মিয়া, আব্দুল্লাহ চৌধুরী।

শেয়ার করুন