ডেস্ক রিপোর্ট

২০ এপ্রিল ২০২২, ৪:০৬ অপরাহ্ণ

ঝড়ে অটোরিকশার ওপর গাছ পড়ে নিহত ১, আহত ৪

আপডেট টাইম : এপ্রিল ২০, ২০২২ ৪:০৬ অপরাহ্ণ

শেয়ার করুন

কুমিল্লা প্রতিনিধি:: কুমিল্লার মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে সিএনজিচালিত অটোরিকশার ওপর গাছ পড়ে শিশু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় শিশুসহ আরও চারজন আহত হয়েছেন। বুধবার (২০ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার বাঙ্গরাবাজার থানার শলফা এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু মিয়া বাঙ্গরা থানা এলাকার ঘোষঘর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরাবাজার থানা পুলিশের উপ-পরিদর্শক রনি চৌধুরী। তিনি বলেন, সকালে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে একটি গাছ চলন্ত অটোরিকশার ওপর পড়ে। এ সময় চালকসহ ৫ জন আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে বৃদ্ধ শিশু মিয়া মারা যায়। আহতদের মধ্যে তার নাতি হোসাইনসহ আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গাছটি সড়ক থেকে সরানোর কাজ চলছে।

কুমিল্লা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া জানান, বুধবার সকালে কালবৈশাখী ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩০ মিলিমিটার। আরও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন