ডেস্ক রিপোর্ট

২ এপ্রিল ২০২২, ৩:৫৮ অপরাহ্ণ

ইউক্রেনের ৫৩ ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে: ইউনেস্কো

আপডেট টাইম : এপ্রিল ২, ২০২২ ৩:৫৮ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো জানিয়েছে, ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ অন্তত ৫৩টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এগুলোর মধ্যে ২৯টি গির্জা, ১৬টি ঐতিহাসিক ভবন, চারটি জাদুঘর ও চারটি স্মৃতিস্তম্ভ রয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি স্থাপনার অবস্থান ইউক্রেনের দুই বৃহত্তম শহর কিইভ ও খারকিভের, কিন্তু চেরনিহিভের অন্যতম প্রাচীন একটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংস্থাটির একজন মুখপাত্র আন্তর্জাতিক একটি বার্তা সংস্থা তাকে উদ্ধৃত করে বলেছেন, ‘এটি সর্বশেষ তালিকা, কিন্তু এটাই সম্পূর্ণ নয়। কারণ আমাদের বিশেষজ্ঞরা এ ধরনের অনেক প্রতিবেদন যাচাই করে দেখছেন।’

শেয়ার করুন