ডেস্ক রিপোর্ট

৩০ মার্চ ২০২২, ১০:০০ অপরাহ্ণ

অনন্ত বিজয় হত্যাকান্ডের ঘোষিত রায় দ্রুত কার্যকরের দাবি প্রগতিশীল রাজনৈতিক দলসমূহের

আপডেট টাইম : মার্চ ৩০, ২০২২ ১০:০০ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেটে বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ (৩২) হত্যা মামলায় ৪ জনের ফাঁসির ঘোষিত রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন সিলেটর প্রগতিশীল রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দ।

বুধবার (৩০ মার্চ ২০২২) এক যুক্ত বিবৃতিতে প্রগতিশীল রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দ এই দাবি জানিয়ে বলেন, ৬ বছরের বেশি সময় পর অনন্ত বিজয় দাসের হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে আজ। তবে রায়ে মৃতুদন্ডপ্রাপ্ত ৪ জনের মধ্যে ৩ জন আসামি এখনো গ্রেপ্তার হয়নি। অবিলম্বে তাদের গ্রেপ্তার করে দ্রুত রায় কার্যকরের দাবি জানাচ্ছি আমরা।’

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, লেখকদের মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা নিতে হবে।

সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দল সমূহের পক্ষে শোক জানান, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মোঃ আরশ আলী, বিশিষ্ট রাজনীতিবিদ সিপিবি সিলেট জেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ধীরেন সিং, গণতন্ত্রী পার্টির সভাপতি আরিফ মিয়া, বাসদ (মার্ক্সবাদী) আহ্বায়ক উজ্জল রায়, বাসদ সমন্বয়ক আবু জাফর, ওর্য়ার্কস পার্টি সভাপতি সিকন্দর আলী, সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) সভাপতি সিরাজ আহমদ, জেলা জাসদ সাধারণ সম্পাদক কে.এ কিবরিয়া, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাছান, গণতন্ত্রী পার্টি সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সাম্যবাদী আন্দোলন এর সমন্বয়ক সুশান্ত সিনহা সূমন, বাসদ (মার্ক্সবাদী) নেতা এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, বাসদ নেতা প্রণব জ্যোতি পাল, সাম্যবাদী আন্দোলনের নেতা এডভোকেট রনেন সরকার রনি প্রমুখ।

 

শেয়ার করুন