ডেস্ক রিপোর্ট

২২ মার্চ ২০২২, ২:১১ অপরাহ্ণ

জবিতে হরতালের প্রচারকালে ছাত্রজোটের উপর ছাত্রলীগের হামলা

আপডেট টাইম : মার্চ ২২, ২০২২ ২:১১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের ২৮ মার্চের হরতালের প্রচারকালে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের উপর ছাত্রলীগ হামলা করেছে।

প্রগতিশীল ছাত্রজোটের নেতা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সাধারণ সম্পাদক শোভন রহমান জানান, মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১১ টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মী হরতালের প্রচারকালে জবি ছাত্রলীগ হামলা করে এবং লিফলেট ছিনিয়ে নেয়।

শোভন রহমান জানান, ছাত্রলীগের হামলায় প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ্‌, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতা ইভানসহ ৫-৬ জন নেতাকর্মী আহত হয়েছেন।

উল্লেখ্য, ভোজ্যতেল, পেঁয়াজ, চাল-ডাল-সিলিন্ডার গ্যাস ও পানিসহ নিত্যপণ্েযর লাগামহীন দাম বৃদ্ধির বিরুদ্ধে আগামী ২৮ মার্চ সোমবার সারাদেশে আধাবেলা হরতাল আহবান করেছে বাম গণতান্ত্রিক জোট।

বাম গণতান্ত্রিক জোটের হরতালে প্রগতিশীল ছাত্র জোটে ২০ মার্চ (রবিবার) বেলা ১২ ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে সর্বাত্মক সমর্থন প্রদান করেছে।

শেয়ার করুন