ডেস্ক রিপোর্ট

২২ মার্চ ২০২২, ১২:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে হরতালের সমর্থনে জোটের প্রচার মিছিলে হামলার নিন্দা; জড়িতদের শাস্তি দাবি

আপডেট টাইম : মার্চ ২২, ২০২২ ১২:৫৬ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ২১ মার্চ ২০২২ এক বিবৃতিতে চট্টগ্রামে হরতালের সমর্থনে বাম জোটের ট্রাক প্রচার মিছিলে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন দিশেহারা। জনগণের জীবন বাঁচানোর দাবি নিয়ে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা হরতাল সফল করতে কাজ করে যাচ্ছে। হরতাল যখন জনগণের আকুণ্ঠ সমর্থন পাচ্ছে, ঠিক সেই সময় চট্টগ্রামের জিইসি’র মোড়ে হরতালের প্রচার মিছিলে হামলা চালিয়েছে ক্ষমতাসীন দলের পেটোয়া বাহিনী ছাত্রলীগ। এই হামলায় বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ আল কাদেরী জয়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রায়হান উদ্দিন, চট্টগ্রাম শাখার সভাপতি মিরাজ উদ্দিনসহ ১৬ জন গুরুতর আহত হয়েছে। হামলাকারীরা ব্যানার ছিড়ে ফেলে এবং মাইক ভাংচুর করে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরও বলেন, আজ সিরাজগঞ্জে হরতালের সমর্থনে অনুষ্ঠিত বাম জোটের পথসভায় পুলিশ বাঁধা দিয়েছে। একটি গণতান্ত্রিক কর্মসুচিতে পুলিশের এরকম ন্যাক্কারজনক বাঁধা প্রদানের ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি দেশের আপামর জনগণকে সকল হামলা-মামলা-হুমকিকে মোকাবেলা করে জনগণের জীবন রক্ষার এই হরতাল সফল করার আহ্বান জানান।

 

শেয়ার করুন