ডেস্ক রিপোর্ট

২১ মার্চ ২০২২, ১০:২২ অপরাহ্ণ

বলিউড বাদশা শাহরুখ খানের প্রত্যাবর্তন

আপডেট টাইম : মার্চ ২১, ২০২২ ১০:২২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ‘নাম তো সুনা হোগা?’ শাহরুখ খানের একটি সংলাপের কথা বলছি। বলিউডের বাদশা শাহরুখ খান বছরের পর বছর ধরে ভক্তদের হৃদয়ে রাজত্ব করছেন। তার টোল পড়া হাসি থেকে অনেকে চোখ ফেরাতে পারেন না।

‘কুচ কুচ হোতা হে’ তারকার ছবি, সংলাপ, নাচ-সবকিছুই সুপারহিট। তার পরবর্তী ছবি ‘পাঠান’-এর টিজার বের হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই বলছেন ‘কিং ইজ ব্যাক’।

কারণ সব মিলিয়ে চার বছর পর বড় পর্দায় আবার শাহরুখ খানকে দেখা যাবে। শাহরুখ খানের শেষ ছবি ছিল ‘জিরো’, যা মুক্তি পায় ২০১৮ সালে। পাঠান দিয়ে তার প্রত্যাবর্তন ভক্তদের জন্য আনন্দের খবর।

শাহরুখ খান চেয়েছিলেন দর্শকরা তারিখটি মনে রাখুক। তিনি জানিয়েছেন, আগামী বছরের ২৫ জানুয়ারি সিনেমা হলে দেখা হবে। তার সিনেমাটি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সিনেমাটিতে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকেও দেখা যাবে।

বলিউড বাদশা শাহরুখ তার নতুন ওটিটি অ্যাপ ‘এসআরকে প্লাস’-এর ঘোষণা দিয়েছেন। লিখেছেন, ‘কুছ কুছ হোনে ওয়ালা হে, ওটিটি কি দুনিয়া মে (ওটিটি দুনিয়ায় কিছু একটা হতে যাচ্ছে)।

শাহরুখ খান এখন স্পেনে ‘পাঠান’ ছবির শুটিং করছেন। তবে এরই মধ্যে প্রকাশিত হয়েছে এই ছবিতে তার স্পেশাল লুক। আর সেই লুক নিয়ে আলোচনাও চলছে বেশ।

শেয়ার করুন