ডেস্ক রিপোর্ট

১৯ মার্চ ২০২২, ৫:১৪ অপরাহ্ণ

ওয়ার্ল্ড ইনডোরের সেমিফাইনালে লন্ডন প্রবাসী ইমরান

আপডেট টাইম : মার্চ ১৯, ২০২২ ৫:১৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সার্বিয়ার বেলগ্রেডে চলতি ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টের পুরুষ এককে সেমিফাইনালে উঠে গেছেন ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি অ্যাথলেট ইমরানুর রহমান।

বিকেল ৪টায় হওয়া ৬০ মিটার স্প্রিন্টের পঞ্চম হিটে অংশ নেন ইমরান। যেখানে ৬.৬৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন তিনি এবং পেয়ে যান সেমিফাইনালের টিকিট।

এই হিটে ইমরানের সঙ্গে দৌড়েছিলেন টোকিও অলিম্পিকে ১০০ মিটারে স্বর্ণজয়ী অ্যাথলেট মার্সেল জ্যাকবস। তিনিই হয়েছেন প্রথম। তার সময় লেগেছে ৬.৫৩ সেকেন্ড।

এছাড়াও ইমরানের হিটে দৌড়েছিলেন এসএ গেমসে স্বর্ণজয়ী মালদ্বীপের হাসান সাইদ। তিনি ৬.৮৭ সেকেন্ড সময় নিয়ে সবার শেষে দৌড় শেষ করেন এবং স্বাভাবিকভাবেই বাদ পড়ে যান।

উল্লেখ্য, জাতীয় অ্যাথলেটিকসে প্রথমবারের মতো অংশগ্রহণ করে ২২ বছর আগের রেকর্ড ভেঙেছিলেন লন্ডন প্রবাসী ইমরানুর রহমান। বাংলাদেশ সেনাবাহিনীর জার্সিতে দেশের নতুন দ্রুততম মানব হওয়া ইমরান এবার লাল-সবুজের প্রতিনিধিত্ব করছেন ওয়ার্ল্ড অ্যাথলেটিকস ইনডোর চ্যাম্পিয়নশিপে।

সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে ইমরান ১০০ মিটার স্প্রিন্টে অংশ নিয়ে ১০.৫০ সেকেন্ড সময় নিয়ে দেশের দ্রুততম মানব হয়েছেন। তিনি ভেঙেছেন ১৯৯৯ সালে প্রয়াত মাহবুব আলমের করা ১০.৫৪ সেকেন্ডের রেকর্ড।

 

শেয়ার করুন