ডেস্ক রিপোর্ট

১৯ মার্চ ২০২২, ৯:৩৪ অপরাহ্ণ

২৮ মার্চ হরতালের সমর্থনে চট্টগ্রামে বাম জোটের সমাবেশ-মিছিল

আপডেট টাইম : মার্চ ১৯, ২০২২ ৯:৩৪ অপরাহ্ণ

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি:: ভোজ‍্যতেল, পেঁয়াজ, চাল-ডাল-সিলিন্ডার গ‍্যাস, পানিসহ নিত‍্যপণ‍্যের লাগামহীন দাম বৃদ্ধির বিরুদ্ধে ২৮ মার্চ আধাবেলা হরতালের সমর্থনে নগরীর আন্দরকিল্লা মোড়ে বিকাল ৪ টায় বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির সভাপতি, বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলার সমন্বয়ক কমেরড অশোক সাহা। উক্ত সমবেশে বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক বাসদ চট্টগ্রাম জেলা ইনচার্জ কমরেড আল কাদেরী জয়, সিপিবি জেলা কমিটির সদস্য সিতারা শামীম, বাসদ জেলা সদস্য আকরাম হোসেন,গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার সদস্য নাসির যোশী, সিপিবি সদস্য রবিউল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন বাসদ নেতা রায়হান উদ্দীন।

সমাবেশে বক্তারা বলেন আজ সারাদেশে লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মানুষ সারাদিন যা আয় করে তা দিয়ে সংসারের নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার সামর্থ্য হারিয়েছে। টিসিবির গাড়ির পেছনে মানুষের দীর্ঘ সারি তার প্রমাণ। সরকার আজ জনগণের দিকে না তাকিয়ে ব্যবসায়ীদের স্বার্থ দেখছে।তাদের সিন্ডিকেটের সাথে সরকারি যোগসাজশে এই মূল্যবৃদ্ধির পাঁয়তারা চলছে।বাজারে কৃত্রিম সংকট তৈরি করে জনগণের পকেট কেটে চলছে এই লুটপাটের কারবার।”

নেতৃবৃন্দ সামনে রোজার মাসেও এই দামবৃদ্ধির ঘটনায় জনগণকে হুশিয়ার হয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহবান জানান তারা।

সমাবেশ শেষে হরতালের সমর্থনে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি মিছিল চেরাগী পাহাড় মোড়ে এসে শেষ হয়।

শেয়ার করুন