ডেস্ক রিপোর্ট

১৭ মার্চ ২০২২, ৪:৫৩ অপরাহ্ণ

বাসদ (মার্কসবাদী)’র বিশেষ সাংগঠনিক সম্মেলন শুরু

আপডেট টাইম : মার্চ ১৭, ২০২২ ৪:৫৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’র বিশেষ সাংগঠনিক সম্মেলন আজ বৃহস্পতিবার, ১৭ মার্চ সকাল ১১টা থেকে তোপখানাস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করছেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কমরেড মানস নন্দী ও পরিচালনা করছেন সদস্যসচিব কমরেড মাসুদ রানা।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কমরেড মানস নন্দীজানিয়েছেন, আজ সারাদিন রাজনৈতিক রিপোর্ট নিয়ে আলোচনা চলবে। ১৯ মার্চ কমিটি ঘোষণার মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে।

শেয়ার করুন