ডেস্ক রিপোর্ট

৯ মার্চ ২০২২, ৫:০২ অপরাহ্ণ

জয়ের লক্ষ্য নিয়েই দক্ষিণ আফ্রিকা যাব: তামিম

আপডেট টাইম : মার্চ ৯, ২০২২ ৫:০২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ শেষ। এবার ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ।

তার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন টাইগাররা। বুধবার মিরপুরে ঐচ্ছিক অনুশীলন শেষে গণমাধ্যমের সামনে দ. আফ্রিকা সফরের পরিকল্পনার বিষয়ে জানালেন তামিম ইকবাল।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আমরা ওয়ানডে ক্রিকেটে এমন একটা অবস্থানে আছি, যেখানে জয় ছাড়া অন্য কিছু বলা উচিত হবে না। অবশ্যই জয়ের লক্ষ্য নিয়েই দ. আফ্রিকা যাব। সঙ্গে এটাও সত্যি, কাজটা কঠিন হবে। দক্ষিণ আফ্রিকায় আমাদের রেকর্ড অতোটা ভালো নয়। রেকর্ড জিনিসটাই এমন যে, যেকোনো সময় পরিবর্তন হতে পারে।’

চট্টগ্রামে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তবে এবারের প্রতিপক্ষ যেহেতু প্রোটিয়ারা, সেক্ষেত্রে জয় পেতে বেশ কষ্টই করতে হবে টাইগাররদের। এমনিতে দ. আফ্রিকার মাঠে রেকর্ড পক্ষ নেই বাংলাদেশের।

প্রোটিয়াদের বিপক্ষে তাদেরই মাঠে এখন পর্যন্ত ৬ টেস্ট, ৯ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি খেলেছে টাইগাররা। কিন্তু এখনো কোনো ফরম্যাটে জয়ের মুখ দেখেনি। তবে বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে পাওয়া ঐতিহাসিক টেস্ট জয় স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে।

সেই লক্ষ্যে এগিয়ে যেতে চান তামিম, ‘আমরা জিততে পারি। প্রায় সময়ই কিন্তু বিভিন্ন ফরম্যাটে সেটা প্রমাণ করছি। নিউজিল্যান্ডের কথা যদি চিন্তা করেন, প্রায় ৩০-৩২টি ম্যাচে আমরা কোনোদিন জিততে পারিনি। কিন্তু ওই দলটা সেই হিসেব পাল্টে দিয়েছে। আশা করছি, আমার দলটাও দ. আফ্রিকায় রেকর্ডটা পাল্টে দিতে পারে।

শেয়ার করুন