ডেস্ক রিপোর্ট

৭ মার্চ ২০২২, ৭:৫২ অপরাহ্ণ

খালেদা জিয়ার ওপর বন্য জুলুম চালানো হচ্ছে : মির্জা ফখরুল

আপডেট টাইম : মার্চ ৭, ২০২২ ৭:৫২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বের সব নারীর সুখী সমৃদ্ধশালী ও সম্মানজনক জীবন কামনা করে তাদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার তিনি এক বাণীতে এ অভিনন্দন জানান। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাণীটি গণমাধ্যমে পাঠান।

বাণীতে মির্জা ফখরুল বলেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়ে গৃহবন্দি। নারী হলেও তার ওপর চালানো হচ্ছে বন্য-বিচারের জুলুম। এ নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটাতে হবে।

তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় থাকাকালীন নারীর শিক্ষা অবৈতনিক ও অর্থনৈতিকভাবে তাদের স্বাবলম্বী করতে এক ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছিল। এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে নারীরা দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারতেন বলে আমরা বিশ্বাস করি।

ফখরুল বলেন, বর্তমান শাসনকালে উদ্বেগের বিষয় হচ্ছে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি। বর্তমান দুঃসময়ে নারী ও শিশুরা অতি মাত্রায় নির্যাতনের শিকার হচ্ছে।

শেয়ার করুন