ডেস্ক রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২২, ৪:৪৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫ জনে।
একই সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৫১৬ জন। দেশে এখন পর্যন্ত মোট ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।