ডেস্ক রিপোর্ট

৯ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামে আরও ৩৫২ জনের করোনা শনাক্ত

আপডেট টাইম : ফেব্রুয়ারি ৯, ২০২২ ১২:১৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৩৫২ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৪ হাজার ৩২৫ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৬০ জনে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ১০৫ জনের নমুনা পরীক্ষায় ৩৫২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় ১১ দশমিক ৩৩ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ২৪৫ জন নগরের এবং ১০৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঁচজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১২০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৬৬ জন, অ্যান্টিজেন টেস্টে ১৯ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২১ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৫৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৮ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে দুইজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে নয়জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১২ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে আটজন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ১৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

শেয়ার করুন