ডেস্ক রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২২, ৪:৪৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে ও শিক্ষার্থীদের ন্যায্য দাবির সমর্থনে ঠাকুরগাঁওয়ে সংহতি সমাবেশ অনুষ্টিত। ।
বুধবার (২৬ জানুয়ারি) বেলা ১১ টায় শহরের চৌরাস্তায় এই কর্মসূচি পালিত হয়।
এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন ঠাকুরগাঁও জেলা পাঠচক্র ফোরামের সদস্য মাহাবুব আলম রুবেল। এ ছাড়া সমাবেশে অংশগ্রহন করেন শিক্ষক, লেখক, সাংস্কৃতিকও রাজনৈতিক কর্মী, সাংবাদিক,শিক্ষার্থী, আইনজীবিসহ সকল শ্রেণিপেশার মানুষ।
সংহতি সমাবেশে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, জেলা জেএসডির সভাপতি ও সাংবাদিক মনসুর আলী, সদর উপজেলা সিপিবির সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ান হক রিজু, লেখক ও কলামিস্ট মাসুদ আহমেদ সূবর্ণ,জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দিক,শিক্ষক জাকির হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আমরা এদেশে শামসুজ্জোহার মত শিক্ষক দেখেছি। তিনি শিক্ষার্থীদের বাঁচাতে নিজে গুলি খেয়েছেন। অথচ আমরা শাবিপ্রবিতে দেখছি একজন ভিসি কিভাবে ছাত্রদের উপর গুলি,টিয়ারসেল,সাউন্ডগ্রেনেট মেরে রক্তাক্ত করেছেন।বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি শিক্ষার্থীদের সর্বোচ্চ অবিভাক। যে অবিভাবক তার সন্তানদের মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে সে ভিসি তার পদে থাকার নৈতিক অধিকার হারায়।অবিলম্বে এই ভিসির অপসারণের দাবী জানান বক্তারা।