ডেস্ক রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২২, ২:৪৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: রাজধানীর ভাটারা থানা এলাকায় পাইলিংয়ের কাজ করার সময় পাইপচাপা পড়ে মো. শরিফুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত শরিফুলের বাড়ি নেত্রকোনা জেলার সদর থানা এলাকায়। তিনি ওই এলাকার আলম আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা ভাটারা থানাকে জানিয়েছি।