ডেস্ক রিপোর্ট

১৮ জানুয়ারি ২০২২, ১২:৪৬ অপরাহ্ণ

অস্ত্র দিয়ে প্রবাসীকে ফাঁসানোর চেষ্টা, দুইজন গ্রেপ্তার

আপডেট টাইম : জানুয়ারি ১৮, ২০২২ ১২:৪৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: প্রবাসে ছিলেন সহকর্মী। সেখানে থাকতেই শত্রুতার শুরু। একজন ভুলে গেলেও অন্যজন ঠিকই মনে রেখেছেন। প্রাক্তন সহকর্মীকে ফাঁসাতে প্রবাসে থেকেই ছক এটেছেন। আর এতে সহযোগিতা করেছেন দেশে থাকা আরেকজন। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশের হাতে ধরা পড়ার পর বেরিয়ে এসেছে থলের বিড়াল।

মেহেদুল, বাড়ি গাইবান্ধা। তিনি করোনা মহামারির আগে মালয়েশিয়া থেকে দেশে আসেন ছুটিতে। ভিসার মেয়াদ শেষ হওয়ায় কাগজপত্র প্রস্তুত করতে ঢাকায় আসেন তিনি।

ভিসার কাজে মালয়েশিয়াতে অবস্থানকারী সাবেক সহকর্মী সাইফুল ইসলাম তাকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করে। মেহেদুল সরল মনে সাইফুলকে বিশ্বাস করে ঢাকায় আসলেও সাইফুলের উদ্দেশ্য ছিল ভিন্ন।

ভূক্তভোগী মেহেদুল বলেন, তাকে ফাঁসানোর উদ্দেশ্য নিয়েই তার হাতে অবৈধ অস্ত্র তুলে দেয়া হয়েছে।

মেহেদুল ঢাকায় এসে সাইফুলের কথামত দেখা করে হাসানের সঙ্গে।

মেহেদুল বলেন, তাকে ভিসা করতে সাহায্য করার কথা বলে তার সাথে প্রতারণা করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে গ্রেপ্তার হওয়া হাসান।

সন্দেহভাজন অভিযুক্ত হাসান বলেন, তার ভাগিনা তাকে বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে, মেহেদুলের হাতে অবৈধ অস্ত্র তুলে দিতে বলেন।

পুলিশ জানায় , হাসানের পাশাপাশি বিদেশে থাকা মূলহোতা সাইফুলের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে।

গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজ বলেন, অভিযুক্তের বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা হবে।

 

শেয়ার করুন