ডেস্ক রিপোর্ট

১৮ জানুয়ারি ২০২২, ১২:২৭ পূর্বাহ্ণ

ঢাকাই সিনেমার নায়িকা শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

আপডেট টাইম : জানুয়ারি ১৮, ২০২২ ১২:২৭ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ঢাকাই সিনেমার নায়িকা রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের কাছে মরদেহটি পাওয়া যায়। এরপর কেরানীগঞ্জ থানা পুলিশ মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে নিয়ে যায়।

গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন নায়িকা শিমুর বড় ভাই খোকন। এছাড়া সাদিয়া মির্জা নামের আরও একজন নায়িকাও খবরটি নিশ্চিত করেছেন। তবে শিমুর মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

নায়িকা সাদিয়া মির্জা জানিয়েছেন, গত রোববার (১৬ জানুয়ারি) সকাল থেকে শিমু নিখোঁজ ছিলেন। একদিন পরই তার মরদেহ পাওয়া গেছে।

উল্লেখ্য, শিমু ১৯৯৮ সালে সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন। ২০০৪ সাল পর্যন্ত নিয়মিত বড় পর্দায় দেখা গেছে তাকে। প্রথম সারির পরিচালকদের সিনেমায় অভিনয় করেছিলেন শিমু। গত কয়েক বছর ধরে তিনি নাটকের সঙ্গে যুক্ত ছিলেন।

শেয়ার করুন