ডেস্ক রিপোর্ট

১৬ জানুয়ারি ২০২২, ৪:৩৭ অপরাহ্ণ

ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা, অবরুদ্ধ শাবিপ্রবি উপাচার্য

আপডেট টাইম : জানুয়ারি ১৬, ২০২২ ৪:৩৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

রবিবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন। দাবি আদায় না পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, দুপুরে অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিং শেষে রেজিস্ট্রার ভবন থেকে বের হলে উপাচার্যের পিছু নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এম এ ওয়াজেদ মিয়া ভবনে এসে আশ্রয় নেন উপাচার্য। পরে ভবনের ভেতরে ঢুকতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রহরীরা শিক্ষার্থীদের বের করে দেন।

উপাচার্যের নিরাপত্তার জন্য এই ভবনের সবগুলো গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা ভবনের বাইরে অবস্থান করে বিক্ষোভ মিছিল করছেন।

বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল প্রভোস্ট বডির সবার পদত্যাগসহ তিন দফা দাবি ও অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনার প্রতিবাদে চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখ গোল চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এর ফলে রাস্তার উভয় পাশে শিক্ষক-শিক্ষার্থীদের বাস ও ব্যক্তিগত গাড়িসহ অন্যান্য যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

শেয়ার করুন