ডেস্ক রিপোর্ট
৯ জানুয়ারি ২০২২, ৬:৫৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: নতুন নির্বাচন কমিশন গঠনকল্পে মহামান্য রাষ্ট্রপতি আহুত সংলাপ সম্পর্কে বাম গণতান্ত্রিক জোটের সংবাদ সম্মেলন আগামীকাল।
আগামীকাল সোমবার (১০ জানুয়ারি ২০২২) বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় কমিটি পুরানা পল্টনে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে বেলা ১১.৩০ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
বাম গণতান্ত্রিক জোট সংবাদ সম্মেলনে নতুন নির্বাচন কমিশন গঠন ও মহামান্য রাষ্ট্রপতির সংলাপ সম্পর্কে বক্তব্য ও অবস্থান তুলে ধরবে।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে বলেন, জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
তিনি উক্ত সংবাদ সম্মেলনে টেলিভিশন, সংবাদপত্র/সংস্থার সাংবাদিকদের উপস্থিত থাকার আহবান জানান।