ডেস্ক রিপোর্ট

৬ জানুয়ারি ২০২২, ৯:৫০ অপরাহ্ণ

দ্বিতীয় টেস্ট খেলতে ক্রাইস্টচার্চে বাংলাদেশ দল

আপডেট টাইম : জানুয়ারি ৬, ২০২২ ৯:৫০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস লিখেছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম টেস্টে হারিয়ে দিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ডকে। কিউইদের বিপক্ষে তাদের ঘরের মাঠে যে কোনো ফরম্যাটেই এটি টাইগারদের প্রথম জয়।

এমন অবিস্মরণীয় অর্জনের পর মুমিনুল হকরা ফুরফুরে মেজাজে বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে পৌঁছেছেন। যেখানে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

প্রথম টেস্টে ৮ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। দেশের মাটিতে টানা ১৭ ম‍্যাচ অপরাজিত থাকার পর এই প্রথম হার কিউইদের।

যে নিউজিল্যান্ডে একটা ম্যাচ জয় ছিল বাংলাদেশের সুদূরতম স্বপ্ন, সেই নিউজিল্যান্ডে এবার টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা। ক্রাইস্টচার্চ টেস্টে হার এড়াতে পারলেই সিরিজ জিতবে বাংলাদেশ।

তিন বছর আগে এই ক্রাইস্টচার্চেই বাংলাদেশের টেস্ট ম্যাচের আগের দিন স্থানীয় মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। বাংলাদেশের বেশ কিছু ক্রিকেটার জুমার নামারে জন্য সেদিন মসজিদের পথে ছিলে। অল্পের জন্য ভয়াবহ সেই হামলার শিকার হতে হয়নি বাংলাদেশের ক্রিকেটারদের।

সেই ঘটনার পর সেবারকার সিরিজের বাকি ম্যাচগুলো স্থগিত হয়। এবার সেই ক্রাইস্টচার্চেই টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। রবিবার থেকে শুরু হবে ম্যাচটি।

শেয়ার করুন