ডেস্ক রিপোর্ট

৩ জানুয়ারি ২০২২, ৪:২৬ অপরাহ্ণ

তৈমুর আলমকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি

আপডেট টাইম : জানুয়ারি ৩, ২০২২ ৪:২৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দিয়েছে দলটি।

সোমবার এ বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। কারণ বিএনপি আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত রয়েছে।

তফসিল অনুযায়ী, আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এতে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র সেলিনা হায়াত আইভী ও স্বতন্ত্র প্রার্থী (হাতি প্রতীক) তৈমুরের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন