ডেস্ক রিপোর্ট

২ জানুয়ারি ২০২২, ১২:৩৯ পূর্বাহ্ণ

সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফপাসের দাবিতে আন্দোলন প্রসঙ্গে

আপডেট টাইম : জানুয়ারি ২, ২০২২ ১২:৩৯ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: শিক্ষার্থীদের গণপরিবহনে হাফপাসের দাবির আন্দোলনের মধ্যেই সড়ক দূর্ঘটনায় নিহত একরামুন্নেসার স্কুলের শিক্ষার্থী মাইনুদ্দিন মারা গেলে আন্দোলন আরো তীব্র হয় এবং ১১ দফা দাবিতে শিক্ষার্থীরা ধারাবাহিক আন্দোলন অব্যাহত রাখে। ১১ দফা দাবির আন্দোলন ৩১ ডিসেম্বর’২১ এর মধ্যে বাস্তবায়ন না হলে নতুন বছরে (২০২২) নতুন ভাবে আবার আন্দোলন চালানোর ঘোষণা করা হয়।

আমরা আন্দোলন বন্ধ রাখলেও সড়কে মৃত্যুর মিছিল থেমে থাকেনি। গুলিস্তানে সড়ক ডিভাইডের উপর উঠে এক প্রবাসিসহ দুইজন নিহত হন। খিলগাঁওয়ে বাস অটোরিক্সায় সংঘর্ষে দুইজন নিহত হয়। নারায়ণগঞ্জে বাস-ট্রেন সংঘর্ষে বেশ কয়েকজন নিহত ও গুরুতর আহত হোন। রাজধানীর খিলক্ষেতে এনা পরিবহন সড়ক ডিভাইডার ভেঙে পাশের লেনের প্রাইভেট কারের উপর উঠে পরার মত ঘটনা আমরা ঘটতে দেখলাম। সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ড পুরো দেশকে কাঁদিয়েছে। কয়েকদিনে ভয়াবহ দূর্ঘটনাগুলোর আমরা উত্তরোত্তর ঘটতে দেখলাম। একটি ঘটনা যেন অপরটিকে ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হলো, সরকারের কোনো কার্যকর উদ্যোগ আমাদের দৃষ্টিগোচর হল না।

এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে এই কাঠামোগত হত্যাকাণ্ড মাত্রা ছাড়িয়ে যাবে। আমাদের আন্দোলনের চাপে সরকার তড়িঘড়ি করে দায়সারাভাবে কিছু দাবি মেনে নিলেও অধিকাংশ দাবিগুলো পূরণের বিষয়ে এখনো নিরব।

এমতবস্থায় আমরা সড়কের অব্যবস্থাপনা, দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে আমাদের ১১ দফার আন্দোলন অব্যাহত রাখবো। ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে অঞ্চলে শিক্ষার্থীদেরকে যুক্ত করে নিরাপদ সড়কের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ, মানববন্ধন, ১১ দফার লিফলেট বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান,গণসচেতনতা তৈরি করাসহ আমাদের আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি আপনাদের পরবর্তীতে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দেয়া হবে।

শেয়ার করুন