ডেস্ক রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২১, ৭:০৩ অপরাহ্ণ
শাবিপ্রবি প্রতিনিধি :: শীতকালীন ছুটি শেষে আগামী রোববার (২ জানুয়ারি) থেকে খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস।
রেজিস্ট্রার দপ্তর সূত্রে, জানা যায়, শীতকালীন ছুটি উপলক্ষে ১৯ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসিয়াল কার্যক্রম এবং ১৯ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ২৪ ও ২৫ ডিসেম্বর শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটির দিন থাকায় ২৬ ডিসেম্বর থেকে অফিসিয়াল কার্যক্রম শুরু হয়।
অন্যদিকে ৩১ ডিসেম্বর ও পহেলা জানুয়ারি শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটির দিন থাকায় আগামী রোববার (২ জানুয়ারি) থেকে যথারীতি ক্লাস শুরু হবে।