ডেস্ক রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২১, ৫:১১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: দেশের ত্রয়োবিশংতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছ থেকে তিনি নতুন দায়িত্বের শপথ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন।
বঙ্গভবনের দরবকার হলে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। পরে নিয়ম অনুযায়ী শপথনামায় সই করেন নতুন প্রধান বিচারপতি। শেষে স্বাস্থ্যবিধি মেনে করমর্দন না করে তারা কনুইয়ে কনুই ছুঁইয়ে এলবো বাম্প করেন।