ডেস্ক রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২১, ৮:৪০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ আজ ৩১ ডিসেম্বর ২০২১ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক আগামীকাল ১ জানুয়ারি ২০২২ থেকে পরবর্তী তিন মাসের জন্য বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নতুন সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
বিবৃতিতে কমরেড সাইফুল হককে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন উচ্ছেদের আন্দোলনে এবং আগামী দিনে বাম গণতান্ত্রিক শক্তির বিকল্প নির্মাচণের কাজকে সফল করার জন্য জোটের শরীক দলসমূহের প্রতি কমরেড ফিরোজ আহ্বান জানিয়েছেন।