ডেস্ক রিপোর্ট

২৮ ডিসেম্বর ২০২১, ১১:০৪ অপরাহ্ণ

৫ গ্রাহকের টাকা আত্মসাৎ: এসআইবিএল কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ডিসেম্বর ২৮, ২০২১ ১১:০৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: জালিয়াতির মাধ্যমে ৫ জন গ্রাহকের সঞ্চয়ী হিসাবের ১৮ লাখ ৩৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ফেনী শাখার অফিসার (ক্যাশ) হাসান মোহাম্মদ রাশেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সংস্থাটির সহাকরী পরিচালক সুবেল আহমেদ বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালীতে মামলাটি দায়ের করেন।

গ্রাহকের টাকা আত্মসাৎ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করায় দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা করে দুদক। বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটির জনসংযোগ দপ্তর।

জানা গেছে, আসামি হাসান মোহাম্মদ রাশেদ ক্যাশ অফিসার হিসেবে সোশ্যাল ইসলামী ব্যাংকের ফেনী শাখায় ২০১৬ সালের ৪ মার্চ থেকে ২০১৯ সালের ১৬ জুলাই পর্যন্ত কর্মরত ছিলেন। ২০১৭ সালের ৩০ এপ্রিল থেকে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বরের মধ্যে ওই আত্মসাতের ঘটনাটি ঘটে বলে দুদক সূত্রে জানা গেছে। আত্মসাতের অভিযাগ ওঠার পর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় রাশেদকে সাময়িক বরখাস্ত করে ব্যাংক কর্তৃপক্ষ।

শেয়ার করুন