ডেস্ক রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২১, ১০:০২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক :: বিভাগীয় শহর খুলনায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় এ উপলক্ষ্যে শামসুর রহমান রোডস্থ খুলনা বু্যুরো অফিসের উদ্যোগে শোভাযাত্রা, সুধী সমাবেশ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি কৃষক নেতা শ্যামল সিংহ রায়,খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহম্মেদ মোল্লা, দৈনিক সমকালের ব্যুরো প্রধান মামুন রেজা, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, আবু তৈয়ব, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুল ইসলাম, মুহাম্মদ নূরুজ্জামান, শামীম আশরাফ শেলী,মহেন্দ্রনাথ সেন, বিমল সাহা, বিএনপি নেতা মাহবুব কায়সার, জেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাধারণ
সম্পাদক ড. জাকারিয়া জাকির, কেন্দ্রীয় নেতা আব্দুল হালিম, মহানগর জেপির সভাপতি কাজী মাসুদ আহম্মেদ, সাধারণ সম্পাদক ডা. এম. এন আলম সিদ্দিকী, খলিলুর রহমান, নাজমুল হুদা, আবু হাসান, শামীমা পারভীন, রিনা রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এর আগে আগত অতিথিদের অভ্যর্থনা জানান, দৈনিক ইত্তেফাকের খুলনা ব্যুরো প্রধান এনামুল হক। এ সময় ইত্তেফাকের ফটো সাংবাদিক দেবব্রত রায়, বিজ্ঞাপন প্রতিনিধি গাজী মনিরুজ্জামান, অফিস সহকারী তারিকুল আলম উপস্থিত ছিলেন।