ডেস্ক রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২১, ১০:০৪ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:: মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে শ্রীহট্ট পুরোহিতমন্ডলীর, সিলেট এর উদ্যোগে (১৬ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
পুস্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন, শ্রীহট্ট পুরোহিতমন্ডলীর সিনিয়র সহ-সভাপতি শ্রী সঞ্জীব চন্দ্র চক্রবর্তী, সহ-সভাপতি শ্রী বনমালী ভট্টাচার্য, সাধারন সম্পাদক প্রবাল কান্তি ভট্টাচার্য, যুগ্ম-সাধারন সম্পাদক শ্রী কৃষ্ণ চক্রবর্তী, অর্থ সম্পাদক শ্রী শিব প্রসাদ ভট্টাটার্য (নন্দন), সাংগঠনিক সম্পাদক শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী সুমন প্রমূখ।