ডেস্ক রিপোর্ট

১৭ ডিসেম্বর ২০২১, ৮:৩৫ অপরাহ্ণ

সিলেটে স্কপ এর উদ্যোগে শ্রমিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ডিসেম্বর ১৭, ২০২১ ৮:৩৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) সিলেট জেলা শাখার উদ্যোগে এক শ্রমিক প্রতিনিধি সভা শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টায় তালতলাস্হ একটি সিবিএ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

স্কপ সিলেট জেলা শাখার আহ্বায়ক, জাতীয় শ্রমিক লীগ জেলা সভাপতি প্রকৌশলী এজাজুল হক এর সভাপতিত্বে ও স্কপ সিলেট জেলা সদস্য সচিব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি সিকন্দর আলী,ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি সুরুজ আলী, জাতীয় শ্রমিক জোটের জেলা আহ্বায়ক কিবরিয়া চৌধুরী, জাতীয় শ্রমিক লীগ জেলা সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, বাংলাদেশ লেবার ফেডারেশন এর জেলা আহ্বায়ক সাইদুল ইসলাম।

শ্রমিক প্রতিনিধি মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, চা শ্রমিক ইউনিয়ন সুরমা ভ্যালী সভাপতি রাজু গোয়ালা, বিদ্যুৎ শ্রমিক লীগ সিলেট এর যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আনোয়ার হোসেন, রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার মনজুর আহমদ, জাতীয় রিকশা শ্রমিক লীগের জেলা সাধারণ সম্পাদক আব্দুল জলিল, মহানগর হকার্স শ্রমিক লীগের সভাপতি আতিউর রহমান, প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কালাম আজাদ, হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন জেলা সাংগঠনিক সম্পাদক ইমান আলী, হোটেল রেস্টুরেন্ট শ্রমিক লীগ জেলা সভাপতি আজিজুর রহমান, স মিল শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সমাজতান্ত্রিক নির্মাণ শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক মামুন বেপারি, কৃষি ফার্ম এর মোবাশ্বির আলী, রাবার শ্রমিক সংঘের জয় মোহন্ত কুর্মি প্রমুখ।

সভাপতির বক্তব্যে প্রকৌশলী এজাজুল হক চা শ্রমিকদের ন্যায্য মজুরি সহ আনুষাঙ্গিক সুযোগ সুবিধা বৃদ্ধির আন্দোলনে একাত্মতা পোষণ করেন এবং নগরীতে হকার ও ব্যাটারি চালিত যানবাহন শ্রমিকদের হয়রানি-নির্যাতন-উচ্ছেদ বন্ধের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। প্রকৌশলী এজাজুল হক হোটেল রেস্টুরেন্ট,প্রেস, নির্মাণ শ্রমিকদের নিয়োগ পত্র,পরিচয় পত্র ও ঝুঁকিবীমা প্রদানের আহ্বান জানান।

প্রকৌশলী এজাজুল হক শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

শেয়ার করুন