ডেস্ক রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২১, ১:৪১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখন নিউজিল্যান্ডে আছে টাইগাররা।
শুক্রবার ভোর পৌনে পাঁচটায় অকল্যান্ডে পা রাখে মুমিনুল হকের দল।
পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্ট হেরে, ঐ রাতেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয় টাইগাররা। এরপর আরব আমিরাত হয়ে আজ ভোরে পৌঁছায় কিউইদের দেশে।
নতুন বছরের প্রথম দিন মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে মুমিনুল হকের দল। এরপর ৯ই জানুয়ারি ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল। এবারের নিউজিল্যান্ড সফরে তিনদিনের আইসোলেশনসহ সাতদিনের কোয়ারেন্টিন করতে হবে টিম বাংলাদেশকে, এরপর আরো একদফা কোভিড টেস্টে নেগেটিভ সার্টিফিকেট পেলেই মাঠের অনুশীলনে নামবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা।
যাওয়ার আগে খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ব্যাটিং নিয়ে আছে দুঃশ্চিন্তা। নিউজিল্যান্ডে কাজটা হবে কঠিন।