ডেস্ক রিপোর্ট

২৯ নভেম্বর ২০২১, ১২:০৮ পূর্বাহ্ণ

নরসিংদী, মুন্সিগঞ্জ ও লক্ষ্মীপুরে নির্বাচনি সহিংসতায় নিহত ৪

আপডেট টাইম : নভেম্বর ২৯, ২০২১ ১২:০৮ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: নরসিংদী, মুন্সিগঞ্জ ও লক্ষ্মীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় চারজন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক।

নরসিংদীর রায়পুরায় সহিংসতায় আরিফ মিয়া নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, বিকেলে রায়পুরার চান্দেরকান্দি ইউনিয়নে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়ে পুলিশ। এ সময় রক্তাক্ত অবস্থায় ওই অটোরিকশা চালককে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় দুই পুলিশ সদস্যসহ আরও ১২ জন আহত হয়েছেন।

লক্ষ্মীপুরে নির্বাচনি সহিংসহায় ইছাপুরা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাজ্জাদ হোসেন সজিব নিহত হয়েছে। সাজ্জাদের স্বজনরা জানায়, বিকেলে নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সহিংসতায় মাথায় আঘাত পায় সজীব। পরে তাকে উদ্ধার হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া মুন্সিগঞ্জ সদরে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই জন নিহত হয়েছেন।

শেয়ার করুন