ডেস্ক রিপোর্ট

১৯ নভেম্বর ২০২১, ৪:৩৩ অপরাহ্ণ

পাকিস্তানকে চেপে ধরেছে টাইগাররা

আপডেট টাইম : নভেম্বর ১৯, ২০২১ ৪:৩৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশ সংগ্রহটা দিয়েছে অল্প রানের। কিন্তু পাকিস্তানের ইনিংসের শুরুতেই মুস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদ দেখালেন, লড়াইটা করবেন তারা। দুজনের দুই দুর্দান্ত ডেলেভারিতে সাজঘরে ফেরত গেছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। পরে ফখর জামানকে ফিরিয়েছেন মেহেদী হাসান।

শুক্রবার মিরপুরে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি ১২৮ রানের লক্ষ্যে খেলতে নামে পাকিস্তান। শুরুতেই তিন টপ অর্ডার ব্যাটসম্যানকে হারিয়ে চাপে আছে তারাও। টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান করে বাংলাদেশ।

শেয়ার করুন