ডেস্ক রিপোর্ট

১৬ নভেম্বর ২০২১, ৫:০৫ অপরাহ্ণ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭ নথি গায়েবের ঘটনায় ৪ জন সাময়িক বরখাস্ত

আপডেট টাইম : নভেম্বর ১৬, ২০২১ ৫:০৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ১৭টি গুরুত্বপূর্ণ নথি গায়েবের ঘটনায় চারজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া চার কর্মচারী হলেন- মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ক্রয় ও সংগ্রহ-২ শাখার সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আয়েশা সিদ্দিকা, জোসেফ সরদার, প্রশাসন-২ এর (গ্রহণ ও বিতরণ ইউনিট) অফিস সহায়ক বাদল চন্দ্র গোস্বামী এবং প্রশাসন-৩ শাখার অফিস সহায়ক মিন্টু মিয়া।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এখন বিভাগীয় মামলায় যে সিদ্ধান্ত হবে সে অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, এই ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা হয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা চলমান আছে। ওই বিভাগ থেকে জানা গেছে, সাময়িকভাবে

নথি গায়েবের ঘটনায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ্ আলমকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। গত সপ্তাহে এই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১৭টি গুরুত্বপূর্ণ নথি গায়েবের ঘটনায় গত ২৮ অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

শেয়ার করুন