ডেস্ক রিপোর্ট

১২ নভেম্বর ২০২১, ২:২৩ অপরাহ্ণ

ছয় ম্যাচ হাতে রেখেই কাতার বিশ্বকাপ নিশ্চিত ব্রাজিলের

আপডেট টাইম : নভেম্বর ১২, ২০২১ ২:২৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বিশ্বকাপ বাছাইয়ে লাতিন অঞ্চলের খেলায় জয় পেয়েছে ব্রাজিল। হোমম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। এ জয়ে ছয় ম্যাচ হাতে রেখেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গেলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

হোম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে শুরু থেকেই দাপট নিয়ে খেলেছে ব্রাজিলিয়ানরা। নেইমার রাফিনিয়াদের অ্যাটাকে দিশেহারা হয়ে পড়ে কলম্বিয়া। প্রতিপক্ষের রক্ষণভাগে একের পর এক শট নিয়েছে সেলেসাও অ্যাটাকাররা। তার পরও ফাস্টহাফ শেষ হয়েছে গোলশূন্য স্কোরলাইন নিয়ে।

সেকেন্ড হাফের অবস্থাও ছিল একই। মনে হচ্ছিল পুরো ম্যাচে টোটাল ১৬টা শট নেয়া নেইমারদের কী পয়েন্ট হারাতেই হবে। শেষ পর্যন্ত ৭২ মিনিটে গিয়ে ভাঙে ডেডলক। কলম্বিয়ার জালে বল পাঠান হোস্টদের অলিম্বিক লিও স্ট্রাইকার লুকাস পাকেতা। এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও পোক্ত হয়েছে ব্রাজিলের।

লাতিন অঞ্চলের বাছাইয়ে রীতিমতো অপ্রতিরোধ্যই হয়ে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এখন পর্যন্ত খেলা ১২ ম্যাচে হারেনি একটিও, নিজেদের ২৭ গোলের বিপরীতে হজম করেছে মাত্র চারটি। ১১টি জয় ও এক ড্রতে ৩৪ পয়েন্ট নিয়ে সবার ওপরেই তারা। ব্রাজিলের চেয়ে এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শুরু থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছে ব্রাজিল। ফলে এই অঞ্চল থেকে তারাই যে সবার আগে পাবে বিশ্বকাপের টিকিট, তা একপ্রকার নিশ্চিতই ছিল।বিশ্বকাপ বাছাইয়ে লাতিন অঞ্চলের খেলায় জয় পেয়েছে ব্রাজিল। হোমম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। এ জয়ে ছয় ম্যাচ হাতে রেখেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গেলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

হোম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে শুরু থেকেই দাপট নিয়ে খেলেছে ব্রাজিলিয়ানরা। নেইমার রাফিনিয়াদের অ্যাটাকে দিশেহারা হয়ে পড়ে কলম্বিয়া। প্রতিপক্ষের রক্ষণভাগে একের পর এক শট নিয়েছে সেলেসাও অ্যাটাকাররা। তার পরও ফাস্টহাফ শেষ হয়েছে গোলশূন্য স্কোরলাইন নিয়ে।

সেকেন্ড হাফের অবস্থাও ছিল একই। মনে হচ্ছিল পুরো ম্যাচে টোটাল ১৬টা শট নেয়া নেইমারদের কী পয়েন্ট হারাতেই হবে। শেষ পর্যন্ত ৭২ মিনিটে গিয়ে ভাঙে ডেডলক। কলম্বিয়ার জালে বল পাঠান হোস্টদের অলিম্বিক লিও স্ট্রাইকার লুকাস পাকেতা। এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও পোক্ত হয়েছে ব্রাজিলের।

লাতিন অঞ্চলের বাছাইয়ে রীতিমতো অপ্রতিরোধ্যই হয়ে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এখন পর্যন্ত খেলা ১২ ম্যাচে হারেনি একটিও, নিজেদের ২৭ গোলের বিপরীতে হজম করেছে মাত্র চারটি। ১১টি জয় ও এক ড্রতে ৩৪ পয়েন্ট নিয়ে সবার ওপরেই তারা। ব্রাজিলের চেয়ে এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শুরু থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছে ব্রাজিল। ফলে এই অঞ্চল থেকে তারাই যে সবার আগে পাবে বিশ্বকাপের টিকিট, তা একপ্রকার নিশ্চিতই ছিল।

শেয়ার করুন