ডেস্ক রিপোর্ট

৭ নভেম্বর ২০২১, ৭:০০ অপরাহ্ণ

বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্তে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

আপডেট টাইম : নভেম্বর ৭, ২০২১ ৭:০০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মালিক সমিতি।

রবিবার বিআরটিএর বনানী কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সমিতির নেতারা।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আন্তজেলা বাস ভাড়া ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম শহরে চলাচলকারী বাসের ক্ষেত্রে ১ টাকা ৭০ পয়সা থেকে ভাড়া বাড়িয়ে ২ টাকা ১৫ পয়সা এবং মিনিবাসের ক্ষেত্রে ১ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫ পয়সা করা হয়েছে। বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ধার্য করা হয়েছে যথাক্রমে ১০ ও ৮ টাকা।

শেয়ার করুন