ডেস্ক রিপোর্ট
৬ নভেম্বর ২০২১, ১০:৩৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: মাদক নিরোধ সংস্থা মানস সিলেট জেলা ৮নং ওয়ার্ড কমিটির সভাপতি, ছড়াকার, কলামিস্ট প্রশান্ত লিটনের পরিচালনায় এবং সংগঠনের আয়োজনে রক্তদাতা এবং রক্তসংগ্রাহক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর মদিনা মার্কেটস্থ একটি পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানস ৮ নং ওয়ার্ড কমিটির প্রধান উপদেষ্টা দেবজ্যোতি মজুমদার রতন। বিশেষ অতিথি ছিলেন মানস সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক মিহির মোহন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মাছুম আহম্মেদ।
সাংবাদিক আশীষ দের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মানস ৮নং ওয়ার্ড কমিটির সহ-সভাপতি মনোজ দত্ত মুন্না। এছাড়া আরো বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি প্রশান্ত লিটন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, উপদেষ্টা সাহেদ আহমেদ, কার্যকরী কমিটির সদস্য দোলন এষ, পাপ্পু চন্দ, রাহুল সেন সৌরভ, সামাজ কর্মী দুলু ধর, রূপন দে, বৃষ্টি খান। এবারের সম্মাননা অনুষ্ঠানে রাজীব দাসসহ মোট ১২জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন রক্তদাতা কামাল আহমদ আম্বিয়া, খালেদুর রহমান, মিজান মোহাম্মদ, এ,কে শুভ, মিনহাজ ফয়সল, প্রণব জ্যোতি পাল, আব্দুল মালেক সালেহ, এ এইছ চৌধুরী রাশেদ, মামুনুর রশীদ, সুমন তালুকদার, শরীফ আহমদ।