ডেস্ক রিপোর্ট

২৯ অক্টোবর ২০২১, ১২:১১ পূর্বাহ্ণ

বিপ্লবী ছাত্র মৈত্রী মিরপুর থানা কমিটি গঠন

আপডেট টাইম : অক্টোবর ২৯, ২০২১ ১২:১১ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: শাহরীয়ার ইমাম সাম্য কে আহ্বায়ক, সাকিবুল ইসলাম লিমন ও রাইয়ান কোরায়েশীকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করে ৯ সদস্য বিশিষ্ট বিপ্লবী ছাত্র মৈত্রী মিরপুর থানার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার, ২৮ অক্টোবর বিপ্লবী ছাত্র মৈত্রী মিরপুর শাখার উদ্যোগে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক কর্মী সভায় এই কমিটি গঠন করা হয়েছে।

কর্মী সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক রিয়ন রায়, বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাবি শাখার নেতা জাবির আহমেদ জুবেল, কিশোর পত্রিকা ফিনিক্সের সম্পাদক ফারহা তাহসিন ও শাহ আলম প্রমুখ।

কর্মী সভায় উপস্থিত কমরেডরা শিক্ষার অধিকার, শিক্ষা প্রতিষ্ঠানের গণতন্ত্রায়ন সর্বোপরি শ্রমজীবী মেহেনতী মানুষের পক্ষের রাষ্ট্র-সমাজ বিনির্মাণের লড়াইয়ের দৃপ্ত অঙ্গিকার ব্যক্ত করেন।

কমিটির সদস্য হিসেবে নির্বাচিত অন্যান্যরা হলেন যথাক্রমে ইবনে জাহিদ অর্বি, হোসেনুল হক তালহা, রেজওয়ান আহমেদ, মহসিন রেজা পাভেল এবং তীর্থ মধু প্রমুখ।

শেয়ার করুন