ডেস্ক রিপোর্ট

২৪ অক্টোবর ২০২১, ৬:৪২ অপরাহ্ণ

অ্যাড. রোকেয়া বেগমের মৃত্যুবার্ষিকীতে মহিলা ফোরামের শ্রদ্ধা

আপডেট টাইম : অক্টোবর ২৪, ২০২১ ৬:৪২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, ময়মনসিংহ জেলার সাবেক আহ্বায়ক, অ্যাড. রোকেয়া বেগমের মৃত্যুবার্ষিকীতে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের শ্রদ্ধা।

আজ ২৪ অক্টোবর তাঁর মৃত্যুবার্ষিকীতে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি রওশন আরা রুশো ও সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু এক যৌথ বিবৃতিতে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন “তিনি আজীবন নারী মুক্তির লক্ষ্যে সংগ্রাম করে গেছেন আপোষহীনভাবে। তিনি মনে করতেন নারী মুক্তির সংগ্রাম শোষণ মুক্তির সংগ্রামের সাথেই অঙ্গাঙ্গীভাবে যুক্ত। আজ যখন নারী নির্যাতন, নিপীড়ন ভয়াবহরূপে বৃদ্ধি পেয়েছে, নারী বৈষম্য যখন বেড়ে গেছে, নারীর মানবিক মর্যাদা ক্ষুন্ন হচ্ছে তখন নারী মুক্তি আন্দোলনে তথা শোষণ মুক্তির সংগ্রামে তাঁর মত মানুষের প্রয়োজন খুব বেশি।”

নেতৃবৃন্দ এই সংগ্রামী নারীনেত্রীর সংগ্রামময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর লালিত স্বপ্ন নারী মুক্তি তথা শোষণ মুক্তির সংগ্রামকে এগিয়ে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন