ডেস্ক রিপোর্ট

১৯ অক্টোবর ২০২১, ৩:৫৫ অপরাহ্ণ

সাম্প্রদায়িক হামলা: প্রতিবাদে সোচ্চার সারা দেশ

আপডেট টাইম : অক্টোবর ১৯, ২০২১ ৩:৫৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে আজও সোচ্চার সারা দেশ। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ করেছে সাংবাদিক ইউনিয়ন। এসময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির দোসররা বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। শিগগিরই তাদের দমন করা না হলে পরিস্থিতির আরও অবনতি হবে বলেও মন্তব্য করেন বক্তারা।

বরিশালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন পালন করা হয়। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কেউ যেন গুজব ছড়াতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানান বক্তারা।

সাম্প্রদায়িক হামলা, লুটপাট, অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়নও। নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধনে বক্তারা সাম্প্রদায়িক হামলাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান। সিলেটে শান্তি ও সম্প্রীতি সমাবেশ করছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। এসময় বক্তারা ষড়যন্ত্রকারীদের নীল নকশা রুখে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন