ডেস্ক রিপোর্ট
১৭ অক্টোবর ২০২১, ৫:১৩ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি :: কুমিল্লা, সিলেট, হাজীগঞ্জ, বাশঁখালি,হাতিয়াসহ সারা দেশে পূজামণ্ডপে সন্ত্রাসী হামলা, ভাঙচুর, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে আগামীকাল সোমবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক ও ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সিলেট জেলার সভাপতি সিরাজ আহমদ, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, সিপিবির যুগ্ম-সম্পাদক খায়রুল হাসান, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক হরিধন দাশ, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য অ্যাডভোকেট হুমায়ূন রশীদ শোয়েব ও বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল এক যুক্ত বিবৃতিতে আগামীকাল সোমবারের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সফল করার জন্য জোটের শরীক দলসমূহের সকল নেতাকর্মী ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।