ডেস্ক রিপোর্ট

১২ অক্টোবর ২০২১, ৩:৩৬ অপরাহ্ণ

আইএসের প্রধান অর্থ জোগানদাতা গ্রেপ্তার

আপডেট টাইম : অক্টোবর ১২, ২০২১ ৩:৩৬ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-আইএসের অর্থ বিষয়ক প্রধান সামি জসিম আল-জাবুরিকে গ্রেপ্তার করেছে ইরাকের গোয়েন্দা বাহিনী।
সোমবার ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদেমি এ ঘোষণা দেন।

এক টুইট বার্তায় ইরাকের প্রধানমন্ত্রী খাদেমি দাবি করেছেন, সীমান্ত এলাকা থেকে ইরাকের গোয়েন্দা বাহিনী জাবুরিকে গ্রেপ্তার করে। তবে জাবুরিকে কোন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি খাদেমি। তবে তিনি এ কথা বলেছেন যে জাবুরিকে জটিল অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে।

২০১৫ সালে জসিম আল জাবুরিকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র এবং তাকে ধরিয়ে দিতে ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে। আইএসের প্রয়াত নেতা আবু বকর আল-বাগদাদির সহকারী ছিল জাবুরি। মার্কিন তদন্ত সংস্থা-এফবিআই জানায়, ২০১৪ সালে ইরাকের মসুলে আইএসের উপপ্রধানের দায়িত্বে ছিলেন জাবুরি। এছাড়া তিনি সংগঠনটির অর্থমন্ত্রী সমপর্যায়ের নেতা ছিলেন।

শেয়ার করুন