ডেস্ক রিপোর্ট

১১ অক্টোবর ২০২১, ১২:৪৭ পূর্বাহ্ণ

১১ দফা দাবিতে কৃষক ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের স্মারকলিপি পেশ

আপডেট টাইম : অক্টোবর ১১, ২০২১ ১২:৪৭ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কৃষক ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের পক্ষে ১১ দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট (বাসদ) রৌমারী উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন বিক্ষোভ ও ইউএনও এর মাধ্যমে ডিসি বরাবর স্মারকলিপি পেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রবিবার, ১০ অক্টোবর সকালে এই মানববন্ধন শেষে স্মারকলিপি পেশ করা হয়।

সমাজান্ত্রিক ছাত্র ফ্রন্ট,বন্দবেড় ইউনিয়ন শাখার সভাপতি শিমুল আহমেদ শাকিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষক ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের সংগঠক ও বাসদ রৌমারী উপজেলা শাখার সদস্য সচিব কমরেড শেখ মোহাম্মদ আব্দুল খালেক, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট ১ নং দাঁতভাঙ্গা ইউনিয়ন শাখার আহ্বায়ক রাশেদুজ্জামান রাশেদ প্রমূখ।

শেয়ার করুন