ডেস্ক রিপোর্ট

৮ অক্টোবর ২০২১, ৮:২৮ অপরাহ্ণ

খুলনার শিপইয়ার্ড রোড প্রশস্তকরণসহ বিভিন্ন দাবিতে সিপিবি’র মানববন্ধন

আপডেট টাইম : অক্টোবর ৮, ২০২১ ৮:২৮ অপরাহ্ণ

শেয়ার করুন

খুলনা প্রতিনিধি:: খুলনার শিপইয়ার্ড রোড প্রশস্তকরণ প্রকল্প বাস্তবায়ন, রূপসা সাহেব আলী খালে স্লুইস গেট নির্মাণ, এলাকার জলাবদ্ধতা নিরসন, মশা নিধন, ড্রেনেজ ও বর্জ ব্যবস্থাপনার দাবিতে খুলনায় সিপিবি’র মানববন্ধন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরীর ৩০ ও ৩১নং ওয়ার্ড শাখার যৌথ উদ্যোগে রূপসা হাই স্কুলের সামনে আজ শুক্রবার, ০৮ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

৩০নং ওয়ার্ড শাখা সম্পাদক দুলাল সরকারের সভাপতিত্বে এবং ৩১নং ওয়ার্ড শাখা সম্পাদক তোফাজ্জেল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দলের সভানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, অ্যাড. নিত্যানন্দ ঢালী, টিইউসি নেতা রঙ্গলাল মৃধা, সিপিবি নেতা অশোক কমুার ঘোষ, নুরুল ইসলাম, যুব ইউনিয়ন নেতা আফজাল হোসেন রাজু, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, হৃদয় সরকার, মোঃ শাহীন খান, এলাকাবাসীর মধ্যে মোঃ শরীফ, মোঃ আসলাম, রুহুল আমিন, আব্দুল জলিল, মোঃ তোতা মাতুব্বর, আব্দুল হক, খোকন বিশ্বাস, আব্দুর রশীদ, উত্তম কুমার সেন, ফয়জুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, নগরবাসীর পৌরকরসহ সব ধরনের সেবা খরচ বহুগুণে বৃদ্ধি পেলেও সেবা কিংবা সেবার মান বৃদ্ধি পায়নি। বরং নানা অসঙ্গতির কারণে দিন দিন নগরবাসীর ভোগান্তি বাড়ছে। কেসিসি এবং কেডিএ-এর প্রতি দৃষ্টি আকর্ষণ করে নগরবাসীর সেবায় হিয়সা বিদ্বেষ ভুলে উভয় দপ্তরের সমন্বয় সাধনের মাধ্যমে নগরীর সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

শেয়ার করুন