ডেস্ক রিপোর্ট

৫ অক্টোবর ২০২১, ৩:২০ অপরাহ্ণ

টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু আজ

আপডেট টাইম : অক্টোবর ৫, ২০২১ ৩:২০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকারবিডি ডেস্ক:: আজ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে বিকেলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই নিজেদের ঝালিয়ে নিবেন টাইগাররা।

মাসকাটে ৪ দিনের অনুশীলনের পর দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে আরব আমিরাতে যাবে মাহমুদুল্লাহ বাহিনী। সেখানে ১২ ও ১৪ই অক্টোবর টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড।

ম্যাচ দু’টি হবে নবনির্মিত আবুধাবি ক্রিকেট ওভালের ১ ও ২ নম্বর মাঠে। ১৫ অক্টোবর ওমানে ফিরে পর দিন বিকেলে অনুশীলন সারবে রিয়াদ-মুশফিকরা। এরপর দিন শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

১৭ই অক্টোবর ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব। এ পর্বে বাংলাদেশ তিনটি ম্যাচই খেলবে ওমানে। ১৭ই অক্টোবর স্কটল্যান্ড, ১৯শে অক্টোবর ওমান ও ২১শে অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ টাইগারদের।

শেয়ার করুন