ডেস্ক রিপোর্ট

১ অক্টোবর ২০২১, ১১:০৯ অপরাহ্ণ

ময়মনসিংহ নগর ছাত্র ফ্রন্টের নেতৃরত্ব নাকিব ও ফারদিন

আপডেট টাইম : অক্টোবর ১, ২০২১ ১১:০৯ অপরাহ্ণ

শেয়ার করুন

ময়মনসিংহ প্রতিনিধি:: আব্দুল্লাহ আল নাকিবকে আহবায়ক ও ফাইয়াজ ফারদিনকে সাধারণ সম্পাদক করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৭ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ নগর কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, তানজিম ইসলাম মুনিম, প্রান্ত চক্রবর্তী, রাহাত তালুকদার, মেহেদী হাসান ইফতি, প্রীতম দেবনাথ শুভ।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক ফজলুল হক রনি ময়মনসিংহ নগর কমিটিকে পরিচয় করিয়ে দেন।

শিক্ষা দিবস উপলক্ষে ২৯ সেপ্টেম্বর ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া প্রাঙ্গনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ছাত্র সমাবেশ তিনি নগর কমিটি ঘোষণা করেন।

সমাবেশ শুরুর পূর্বে একটি মিছিল রেলওয়ে প্রাঙ্গন থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার রেলওয়ে চত্বরে এসেই শেষ হয়।

জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাকীবের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয়।

সমাবেশেআল কাদেরী জয় , শিক্ষা সংকোচন, ব্যায় বৃদ্ধি ও সাম্প্রদায়িকিকরণ প্রতিহত করার ঘোষণা দেন, করোনাকালে সকল বেতন ফি মওকুৃফ ও ঝড়ে পরা শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শিক্ষকদের স্বকীয় বেতন কাঠামো নির্ধারণ ও ক্ষতিগ্রস্ত শিক্ষক কর্মচারীদের প্রণেদোনার আওতায় আনার দাবি জানান। এছাড়াও বক্তারা সরকারে প্রদর্শনবাদিতা, দায়হীনতা, দুর্নিতি, লুটপাট ও ভুলনীতির সমালোচনা করেন।

সমাবেশ শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় ব্যন্ডদল ‘মাদল’ এর ভোকাল শ্যাম সাগর মানকিন।

শেয়ার করুন