ডেস্ক রিপোর্ট

১৮ সেপ্টেম্বর ২০২১, ১১:৫১ পূর্বাহ্ণ

আফগানিস্তান নিয়ে ভারত সরকারের অবস্থান স্পষ্ট করলেন নরেন্দ্র মোদি

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৮, ২০২১ ১১:৫১ পূর্বাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তান নিয়ে ভারত সরকারের নীতিগত অবস্থান শুক্রবার স্পষ্ট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক মহলের উদ্দেশে মোদি বলেছেন, ‘তালেবান সরকারকে স্বীকৃতি দিতে তাড়াহুড়ো করা উচিত নয়।’

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলনে মোদি বলেন, ‘আফগানিস্তানে অস্থিরতা ও মৌলবাদী শক্তি মাথা চাড়া দিয়েছে। এতে সারা বিশ্বে সন্ত্রাসী ও উগ্র আদর্শ উৎসাহিত হয়ে উঠেছে।’

‘হিংসার মাধ্যমে ক্ষমতা দখলে উদ্যোগী হতে পারে তারা’- তিনি যোগ করেন।

ভারতের প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘আফগানিস্তানে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। এর ফলে মাদক, বেআইনি অস্ত্র ও মানবপাচারের রমরমা বাড়তে পারে। আধুনিক অস্ত্রশস্ত্র পড়ে রয়েছে দেশটির যেখানে সেখানে। তা ওই অঞ্চলে অস্থিরতা তৈরি করতে পারে।’

শেয়ার করুন