ডেস্ক রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২১, ২:০৩ অপরাহ্ণ
অধিকারবিডি ডেস্ক:: বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি-বিশেষ বিধান, সংশোধন করে আরও ৫ বছর বাড়ানো হলো।
বৃহস্পতিবার সংসদে পাস হয়েছে সংশোধিত আইনটি। স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ প্রডিতমন্ত্রী নসরুল হামিদ বিপু সংসদে বিলটি পাসের জন্য উপস্থাপন করেন।
জনমত যাচাইয়ের জন্য সংসদ সদস্যরা দাবি জানালে প্রতিমন্ত্রী তা আমলে না নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। পরে সংসদ সদস্যদের প্রবল আপত্তির মুখে কণ্ঠ ভোটে বিলটি সংসদে পাশ হয়। বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা পূরণে ২০১০ সালে এই আইনটি করার পর কয়েকবার মেয়াদ বাড়ানো হয়। বর্তমান মেয়াদ ছিলো ২০২১ সাল পর্যন্ত।
সরকার বলছে, ২০৩০ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয় এবং ২০৪০ সালের মধ্যে উন্নত দেশ গড়তে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আরও নির্বিঘ্ন করা করা দরকার। এ কারণেই আইনের খসড়ায় মেয়াদ বাড়িয়ে ২০২৬ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। এই আইনের অধীনে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংক্রান্ত সরকারি কোন সিদ্ধান্ত, নির্দেশের বৈধতা নিয়ে কোন আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না।
অধিকারবিডি ডেস্ক/ম.চ