ডেস্ক রিপোর্ট

১১ সেপ্টেম্বর ২০২১, ১:৫৩ অপরাহ্ণ

কুমিল্লা-৭ আসনে আ. লীগ প্রার্থী হলেন ডা. প্রাণ গোপাল

আপডেট টাইম : সেপ্টেম্বর ১১, ২০২১ ১:৫৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কুমিল্লা-৭ সংসদীয় আসনের উপনির্বাচনে চিকিৎসক প্রাণ গোপাল দত্তকে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনিবার আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

আলী আশরাফের মৃত্যুতে আসনটি শূন্য হয়ে যায়। আগামী ৭ অক্টোবর এই উপনির্বাচন অনুষ্ঠিত হ্ওয়ার কথা রয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রাণ গোপাল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে কাজ করেছেন।

চিকিৎসা সেবায় অবদানের জন্য তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন ২০১২ সালে।

প্রাণ গোপাল কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও চান্দিনার এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন প্রাণ গোপাল। তবে আওয়ামী লীগ দলের পুরনো নেতা আলী আশরাফকেই প্রার্থী হিসেবে বেছে নেয়।

সাবেক ডেপুটি স্পিকার আশরাফ ওই আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

শেয়ার করুন