ডেস্ক রিপোর্ট
২ সেপ্টেম্বর ২০২১, ৯:৩৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: দ্বাদশ তম বর্ষে পদার্পণ করেছে সীতারাম সার্বজনীন পূজা কমিটি। আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা পালন উপলক্ষে সিলেট নগরীর গোটাটিকর,কৃষ্ণপুর (কিষণপুর) ২৭নং ওয়ার্ড এ সীতারাম সার্বজনীন পূজা উদযাপন কমিটি গঠন করে পূজার শেষ প্রস্তুতি চলছে।
সীতারাম কমিটি গত বছরের কমিটি বহাল রেখে এবছরো সুরঞ্জিত সেন পালকে সভাপতি, উজ্জ্বল রঞ্জন চন্দকে সাধারণ সম্পাদক, মিটন কুমার ঘোষকে কোষাধ্যক্ষ,নয়ন পালকে সাংগঠনিক সম্পাদক এবং সাংবাদিক উত্তম কাব্যকে প্রচার সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেছে।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সহ সভাপতি -অপু দে, সাংস্কৃতিক সম্পাদক- ডা. দিলীপ দে, আরতি বিষয়ক সম্পাদক- মিঠু পাল (অশুর), প্রতিমা নিরঞ্জন সম্পাদক- রুম্পা ঘোষ, আলোকসজ্জা বিষয়ক সম্পাদক- বিধান রায়, মহিলা সম্পাদিকা- গীতা রানী গোপ, পূজা বিষয়ক সম্পাদিকা- মিতু কর্মকার, দপ্তর সম্পাদক- রঞ্জন দাস, আপ্যায়ন বিষয়ক সম্পাদক- আশিষ কুমার ঘোষ সহ আরো অনেকে।
এরই মধ্যে সীতারাম সার্বজনীন পূজা কমিটি গোটাটিকরস্থ শ্রী শ্রী রাধামাধব জিউর আখড়া প্রাঙ্গণে তাদের শারদীয় দুর্গা পূজার কার্যক্রম শুরু করেছে।
কমিটির ৭ম বারেরমত নির্বাচিত সাধারণ সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ জানান, ইতিমধ্যে আমাদের পূজা কমিটির কার্যক্রম শুরু হয়ে গেছে।স্বাস্থ্যবিধি মেনেই আমরা এবছর ১২তম বছর এর পূজা সফলভাবে উদযাপন করতে পারব আশা রাখি।
প্রচার সম্পাদক সাংবাদিক উত্তম কাব্য বলেন, আমরা গতবারের মত এবারো বর্তমান করোনা পরিস্থিতে বিবেচনা করে সরকার ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর নির্দেশনা অনুযায়ী পূজা মান্ডবে প্রত্যেকের মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করব।তাছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে পুণ্যার্থীদের মন্দিরে প্রবেশ করতে হবে।
কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পূজায় আমন্ত্রণ জানান।